
শাহজাহান সিরাজ: ফুলছড়ি উপজেলাবাসীর ব্যবহারের জন্য জনতার অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করলেন সাঘাটা ও ফুলছড়ি আসনের সংসদ সদস্য জননেতা মাহমুদ হাসান রিপন।
২২ জুলাই শনিবার ফুলছড়ি উপজেলা চত্বরে ফিতা কেটে এই জনতার অ্যাম্বুলেন্স উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা সালু প্রমূখ।
উদ্বোধন শেষে কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান জানান, এই অ্যাম্বুলেন্সটি কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদে থাকলেও গোটা উপজেলাবাসি যখন চাইবে যেভাবে চাইবে এই এম্বলেন্সটি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা