
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিমন নামের ২৬ বছরের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিমনের দুই বন্ধু আরজিদ (২৫), সাঈদ (২৭) এবং সিএনজি চালক মো. তোফাজ্জল (৫৫)। শুক্রবার সকালে জেলার বন্দর উপজেলার সোনারগাঁও-নবীগঞ্জ সড়কের কাইকারটেক হাজী সাহেবের মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত রিমন, বন্দর থানার নবীগঞ্জ কামালউদ্দিন মোড় এলাকার মৃত কাইয়ুম মিয়ার ছেলে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে নবীগঞ্জ থেকে মোগরাপাড়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় হাজী সাহেবের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত (সামনের) দিক থেকে আসা একটি সিএনজি মোটরসাইকেলের উপর তুলে দেয়। এসময় স্থানীয়রা মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা ও আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়।
নিহতের পরিবার জানান, ভোর সকালে নিজ এলাকার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে দুই বন্ধুকে নিয়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা যাচ্ছিলেন রিমন। এসময় হাজীসাহেব মোড়ে এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিমন মারা যায়। এসময় মোটরসাইকেল থাকা দুইবন্ধু আরজিদ সাঈদ গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ