
আওয়াজ অনলাইন: সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের খাগাইলে মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে সাদাপাথরগামী একটি মাইক্রোবাস খাগাইলে পৌঁছুলে চাকা পাংচার হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘর্টনার পর দুটি গাড়ি পাশের খাদে পড়ে যায়।
এতে সিএনজি অটোরিক্সায় থাকায় চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন ও একই উপজেলার কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের সোলেমান আহমদ (৪১), তার ছেলে আফনান আহমদ (৭), একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে নাসিতা নোহা (৫) ও আল আমিন (৪০)।
এছাড়া গুরতর আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা