
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ১০৫ পিস ইয়াবাসহ মো. ওয়াহিদ (৩৭) ও মোঃ আল আমিন (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত প্রায় ১২ ঘটিকায় উপজেলার দীপেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. ওয়াহিদ উপজেলার দীপেশ্বর গ্রামের আব্দুল হাই এর ছেলে।
মো.আল আমিন কিশোরগঞ্জ সদর উপজেলার পাতালজান গ্রামের তারা মিয়ার ছেলে।জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশের একটি অভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।পরে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান