
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার আছিয়া বেওয়া নামে এক বিধবার ৩ লক্ষ ৭৯ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে বগুড়া ধুনট উপজেলার আহাদ রাজন মন্ডল (২০) নামে এক প্রতারকের বিরুদ্ধে।
আহাদ রাজন মন্ডল ধুনট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জয়নাল আবেদীন এর ছেলে।
ভুক্তভোগী আছিয়া বেওয়া জানান, আহাদ রাজন মন্ডল নিজেকে একটি স্বর্ণের দোকানের মালিক হিসেবে দাবি করতেন। প্রায় ৩ বছর আগে ব্যবসার প্রয়োজনে স্বর্ণ কেনার কথা বলে ১০০ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্পে স্বাক্ষর করে ১ লক্ষ ৬৯ হাজার টাকা টাকা গ্রহন করে।
স্ট্যাম্পে উল্লেখ থাকে প্রতি বছরে উক্ত টাকার তার ব্যবসার প্রতিষ্ঠানের আয় থেকে বছরে আছিয়া বেওয়া কে ৩০ হাজার টাকা দিবে। পরবর্তী আবারও তাহার কাছ থেকে গত ০১-০১-২০২২ তারিখে ১ লক্ষ ৩০ হাজার টাকা গ্রহন করে প্রতারক আহাদ রাজন মন্ডল। প্রতারক আহাদ রাজন মন্ডল কাছ থেকে ৩ লক্ষ ৭৯ হাজার টাকা পাবে বলে জনায় আছিয়া বেওয়া।
বর্তমানে আহাদ রাজন মন্ডল পলাতক থাকায় তার মন্তব্য দেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী আছিয়া বেওয়া ধুনট থানায় প্রতারক আহাদ রাজন মন্ডলকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ধুনট থানার এএসআই মোঃ সোহেল রানা বলেন, ভুক্তভোগের অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে তার কাছ থেকে টাকা নেওয়ার সত্যতা প্রমাণ পাওয়া গেছে, এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন