
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের রথখলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা সহকারে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা এলাকা পার হওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয়।এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়ে।পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা।প্রতিবাদে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। শহরের আখড়া বাজার থেকে রথখলা এলাকা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।সংঘর্ষ চলাকালে ইটের আঘাতে চ্যানেল টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি আলম ফয়সাল ও মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার মো. আশরাফুল ইসলাম আহত হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাস) মুস্তাক সরকার জানান, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখলা ময়দান পর্যন্ত।
রথখলা খোলা ময়দান পার হয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি নেতা কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল