
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মালগুদাম এলাকায় রেল লাইনের উপর মদ খেয়ে মাতলামি ও অকর্থ্য ভাষায় আশেপাশের মানুষদের গালি দেওয়াই রেলওয়ে পুলিশ রেজাউল ইসলাম রকি (৩৬) নামের সেচ্ছাসেবকলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করে।
রবিবার রাতে সান্তাহার জংশন স্টেশনের পাশে মালগুদাম এলাকায় ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত রেজাউল ইসলাম রকি সান্তাহার পৌর সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের হার্ভের মোড় এলাকার এস এস লুৎফর রহমানের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, রোববার রাতে পৌর সেচ্ছাসেবকলীগের সাবেক নেতা রেজাউল ইসলাম রকি মাতাল অবস্থায় রেললাইনের আশেপাশের মানুষদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
তার আচরনে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার সকালে রকির বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা