
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান জননেতা মরহুম মীর্জা মুরাদুজ্জামানের আগামীকাল ১৮ জুলাই মঙ্গলবার ২৮তম মৃত্যু বার্ষিকী।
আগামীকাল ১৮ জুলাই মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় মালশাপাড়া কবরস্থানে কোরআন খানি, সকাল ১০টায় কবর জিয়ারত ও বিকেল ৫ টায় বিএল স্কুল রোড জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম মীর্জা মুরাদুজ্জামান ১৯৯৫ সালের ১৮ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পিতা মীর্জা জহির উদ্দিন।
মীর্জা মুরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব¡ পালন করেন।
১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে যোগ দিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মির্জা মোস্তাফা জামান জানান, মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মালশাপাড়া কবরস্থানে কোরআন খানি, কবর জিয়ারত ও বিকেল বিএল স্কুল রোড জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে মরহুমের জন্য সিরাজগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল