
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চিনিকল সড়কে জেলা জাতীয় পার্টির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন, কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ স ম তিতাস মোস্তফা, জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন,সহ সভাপতি নুরুল্লা মাসুম,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল রহমান, জয়পুরহাট পৌর জাতীয় পার্টির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, পাঁচবিবি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মমতাজুর রহমান বাচ্চু, ক্ষেতলাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন,জেলা যুব সংহতির সভাপতি ফরহাদ হোসেন,জেলা ছাত্র সমাজের সভাপতি গোলাম কিবরিয়া জনি,সাধারণ সম্পাদক শামীম ইসতিয়াক জেম প্রমুখ।
পরে হুসেইন মুহম্মদ এরশাদের মাগফেরাত ও জাতীয় পার্টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন