
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ মেলার কার্যক্রম চলবে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। শনিবার (১৫ জুলাই) বিকাল ৩ ঘটিকায় পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. সৈয়দা সৈয়দা জাকিয়া নুর লিপি।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নালিতা তুল ইসলাম।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , স্থানীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান কবির।এ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর বড় পরিসরে কৃষি মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মত উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়।এতে মেলায় দর্শনার্থী সংখ্যা বাড়বে এবং বর্ষা মৌসুমে দর্শনার্থীরা তাদের ইচ্ছামতো গাছ-গাছালি কেনার সুযোগও পাবে। মেলায় ৬টি নার্সারি, ২টি ওষুধ কোম্পানি ও উপজেলা অফিসের ৫টি স্টল অংশ নেয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল