
আওয়াজ অনলাইন: চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। তিন এয়ারলাইন্সের ১৫০ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছেন।
শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ১৫০ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি।
১৫০ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬১ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৮ টি।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা