
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৩টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, বুধবার গভীর রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের মুরইল বাজার সংলগ্ন এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে এক যুবক কোথাও হেঁটে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক মোটরযানের ধাক্কায় আঘাত লেগে ঘটনাস্থলে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় সনাক্তের জন্য পিবিআই’কে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল