
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নলগাইরা বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যে রাখেন, কাঞ্চনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল সবুর মিয়া ও সাবেক সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলন বলেন, আওযামীলীগ না করেও পকেট ভারি করেন যারা তারাই পদে আসতে পারেন, ত্যাগীরা পদে আসতে পারেন না, এভাবে চলতে থাকলে তৃণমূল আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে এবং পুনরায় কমিটি করার আহবান জানান।
এসময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ মিয়া, সদস্য আব্দুল গনি সিদ্দিকী, সভাপতি প্রার্থী শফি উদ্দিন আহমেদ সহ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান