
এস আর নিরব, যশোর: যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আক্তার প্রিয়া ও বিজলী আক্তারকে আবারো ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
গত ৯ জুলাই সন্ধায় শাহ আব্দুলকরীর রোড থেকে তাদেরকে আটক করেছে কোতোয়ালি থানার এসআই জয়বালা। এসময় তাদের কাছথেকে ৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রিয়া রেলগেট পশ্চিম পাড়ার মৃত আক্তার হোসেনের মেয়ে ও বিজলী একই এলাকার মজিবর সরদারের মেয়ে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। কয়েকদিন আগেও তাদেরকে পুলিশ আটক করে। জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসা শুরু করে তারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান