হোম » অন্যান্য বিভাগ » গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধায় আইন শৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, ৬১ বিজিবির অধিনায়ক শেখ মো. মুজাহিদ মাসুদ পিএসসি, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

সভায় গাইবান্ধার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালিন যেন কোন ছাত্রছাত্রী বাইরে বের হতে না পারে সেবিষয়ে সচেতনতা, পিয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকল্পে বাজার মনিটরিং, বাল্য বিবাহ বন্ধ, নারী নির্যাতন বন্ধ, চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছবি সংযুক্ত

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!