হোম » অন্যান্য বিভাগ » নবাবগঞ্জে  নিখোঁজের  ৪ দিন পার হলেও সন্ধান মেলেনী স্কুল শিক্ষার্থীদের 

নবাবগঞ্জে  নিখোঁজের  ৪ দিন পার হলেও সন্ধান মেলেনী স্কুল শিক্ষার্থীদের 

আব্দুল কাদের, নবাবগঞ্জ  দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের  নবাবগঞ্জে  একই পরিবারের দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এরমধ্যে একজন  দারিয়া দ্বি মূখি উচ্চ বিদ্যালয়ের  ৯ম ৯ম শ্রেণি ও অপরজন হলাইজানা  ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির  শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ ই জুলাই )  বিকেলে ৮ নং মাহমুদ পুর ইউনিয়ন এর মোগরপাড়া  গ্রাম  থেকে তারা নিখোঁজ হয়। নিখোজের পর থেকে  তাদের উভয়ের  আত্নীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান মেলেনি।

নিখোঁজরা হলেন,  উপজেলার মোগরপাড়া  গ্রামের  আনিসার রহমানের  ছেলে মো: আতিকুর রহমান (১৫)   অপরজন একই গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে মো: মোরসালিন বাবু  (১৪) উভয়ে মোগরপাড়া গ্রামের বাসিন্দা।
তাদের পরিবারের  সাথে কথা বলে জানাযায়, বৃহস্পতিবার  বিকেল থেকে  এই দুই জন হারিয়ে যায় তার পর থেকে ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান পাওয়া যায় নি।
স্থানীয়  ইউপি সদস্য  শাফিউল মোজনেবীন জানান,  গত বৃহস্পতিবার  বিকেলে দুই জন হারিয়ে যায়, এর পর থেকে  বিভিন্ন  এলাকায় খোজাখুজির পরেও কোন সন্ধান পাওয়া যায় নি।
মোগরপাড়া  গ্রামের আক্তারুজ্জামান  বলেন, আমি তাদের দুই জন কে বৃহস্পতিবার  বিকেলে  স্থানীয়  ভাদুরিয়া  বাজারের দিকে অটো  ভ্যানে করে যেতে দেখেছি। তার পর থেকে তাদের দুই জনকে আর খোজে পাচ্ছে না।
কোন এলাকায় তাদের কেউ দেখে থাকলে  নিম্নোক্ত নাম্বারে  যোগাযোগ করার অনুরোধ করছি ০১৭২৩৭৪৩৯৩৪/০১৭৪০৬৪২৯৪৩
 
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!