
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় রোববার (৯জুলাই) বেলা সোয়া ২ টায় মহাসড়ক পার হওয়ার সময় কোচের চাকায় পিষ্ট হয়ে গঙ্গা রানী (৫৩) নামের এক নারী নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রাম গ্রামের সুনীল চন্দ্র সরকারের স্ত্রী গঙ্গা রানী জমি জমার কাগজ ঠিক করতে রোববার দুপুরে শেরপুরে আসেন।
এ সময় স্থানীয় বাসষ্ট্যান্ডের ওয়াল্টন শো-রুমের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কোচ তার উপর দিয়ে চলে যায়। কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল