
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নকলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ জুলাই) দুপুরের দিকে নকলা বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। অভিযানে ১২ টি মামলায় দিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে উপজেলা প্রশাসন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নিরাপত্তায় ট্রাফিক,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান