
আঃ খালেক মন্ডল: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী চলমান অভিযান পরিচালনা চলা কালে আড়াই কেজি গাঁজাসহ মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত- মোঃ মিজানুর রহমান (৪০),কুড়িগ্রাম জেলার,ভুরুঙ্গামারী থানার দক্ষিণ ছাট গোপালপুর (ছলদিপুরী) গ্ৰামের মৃত ছামসুল হক খন্দকার পুত্র,
থানা সুত্রে জানাযায়,শনিবার (৮ জুলাই) গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার এসআই সঞ্জয় কুমার সাহার নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার
অভিযান পরিচালনা করাকালীন সময়ে উপজেলার কামারদহ ইউনিয়নের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং সময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অলংকার পরিবহনের যাত্রীবাহী বাস যার রেজিঃ নং-গাজীপুর-জ- (০৪–০২৩৯) ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান।
ঘটনাস্থলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বাসের সামনে বোনাটে বসা যাত্রী মোঃ মিজানুর রহমানের দেহ তল্লাশী করাকালে অস্বাভাবিক মনে হইলে সে জানায় যে, তাহার হেফাজতে মাদকদ্রব্য আছে। আসামী মোঃ মিজানুর রহমান এর দেখানো মত বাসের বাম পার্শ্বে লকারের ভিতরে হইতে একটি নীল রংয়ের প্লাস্টিকের ভিতর তিনটি পলিথিনের পোটলায় ২কেজি ৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা জানান উক্ত ঘটনার গোবিন্দগঞ্জ থানার মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল