
চাটখিল প্রতিনিধি: মাদক সেবন করে পিতা মাতাকে মারধর ও অশ্লীল ভাষায় গালাগাল করার অপরাধে দুই সহোদরকে ১ বছরে কারাদন্ডে দন্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল সহকারী কমিশন (ভুমি) কর্মকর্তা উজ্জ্বল রায়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ৮ জুলাই (শনিবার) আফছারখিল গ্রামের হাজি বাড়ির দুই সহোদর ফজলু (৩২) ও শামসুল আলম (৪০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। উক্ত অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় সহ নোয়াখলী এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী