
জেএম.মমিনঃ ভোলায় মোটরসাইকেল যোগে শ্যালকের বৌভাতের বাজার আনতে গিয়ে নিয়ন্ত্রণে হারিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন মানিক চন্দ্র শীল (৪০) নামে এক যুবক ৷ শুক্রবার (৭ জুলাই) সকাল ৮ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জের হাট বাজারের বৈদ্যের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাথে থাকা তার ভাগ্নে তন্ময় শীল (১৪) আহত হয়েছেন ৷ গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
নিহত মানিক চন্দ্র লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের মৃত সদানন্দ শীলের ছেলে। তিনি লালমোহন বাজারে হিরো মোটরসাইকেলের একটি শো-রুমে চাকরি করতেন। তার ভাগ্নে তন্ময় স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও পরিবার সূত্র জানায়, তার শ্বশুড় বাড়ী তজুমদ্দিন উপজেলায় ৷ কয়দিন আগে চরফ্যাশন উপজেলায় তার শ্যালকের বিয়ে হয়৷ আজ শুক্রবার তার বৌভাত অনুষ্ঠান ৷
তাই কিছু বাজারের জন্য লালমোহনে মোটরসাইকেল যোগে আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং গুরুতর আহত হন ৷ পরে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ৷ বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক