
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ৭ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার সিংগাবরনা গ্রামে এ ঘটনা ঘটে নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মোকমাইন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, আমাদের এক ছেলে এক মেয়ে সন্তান। আমার স্বামী ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালাতো। আজ ওই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার স্বামী মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাবরনা ইউপির সদস্য আব্দুল খালেক বলেন, মোকমাইন বিদ্যুৎ সংযোগের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই আক্তার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান