
নিহতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও এক বৃদ্ধ (৬০) তার পরিচয় এখনও জানা যায়নি। তাদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও সিএনজিতে থাকা সেনা সদস্য পলাশ মাহামুদ (২৩)।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজি সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও বৃদ্ধ নিহত হোন। আহত অবস্থায় সিএনজি চালক ও আরেক যাত্রী সেনা সদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সিএনজি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান