
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে পানিতে ডুবে আব্দুল মোতালিব (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার ২৫ জুন সকালে উপজেলার গোপাল নগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোতালিব ওই গ্রামের সবুজ শেখের ছেলে ও চকমেহেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী। ঘটনার দিন সকালে ওই শিশু শিক্ষার্থী তার মায়ের সাথে পুকুর ঘাটে যায়।
ঘাটে ঈদ উপলক্ষে কাপড় ধৌতকাজে ব্যস্ত থাকায় শিশু সন্তানের দিকে খেয়াল রাখতে পারেনি। পুকুর ঘাটে সন্তানকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুর থেকে শিশু মোতালেবে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুর ইসলাম জানান, মায়ের সাথে পুকুরে কাপড় ধুতে গিয়ে অসাবধানতা বসত পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান