
আওয়াজ অনলাইন: মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২১ জুন রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১১ মে চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
আসামিরা হলেন আমজাদ হোসেন মোল্লা, ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস, ফসিয়ার রহমান মোল্লা এবং নওশের বিশ্বাস।
এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আমজাদ হোসেন মোল্লাকে ২০১৭ সালের ২২ মে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আর বাকি চারজন ছিলেন পলাতক। পলাতকদের মধ্যে নওশের বিশ্বাস নামে এক আসামি মারা গেছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী