
এস আর নিরব: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিচ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটককৃত নারীরা হলেন,বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের আবুল বাশারের স্ত্রী রেশমা খাতুন (৩৫) ও নজরুল ইসলামের স্ত্রী সুইটি (৩০) উভয় থানা বেনাপোল।
শনিবার (২৪ জুন) দুপুরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় মামলা করেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ