
আওয়াজ অনলাইন: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখি মানুষেরা যেতে শুরু করেছেন।
শনিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখো মানুষেরা ভিড় করছেন।
মহাসড়ক ফাঁকা থাকায় ঘরমুখি মানুষেরা অনায়াসেই যেতে পারছেন গন্তব্যে।
যাত্রীদের অভিযোগ, যাত্রা পথে তাদের কাছ হতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। অনেককে আবার জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে যেতে দেখা গেছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা