
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার বীরকূটশা স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আমজাদ হোসেন শেখ (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত আমজাদ হোসেন শেখ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খটেসম্বর এলাকার মৃত জবু শেখের ছেলে। বুধবার রাতে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। বুধবার রাতে পিবিআই এর একটি দল মরদেহের পরিচয় সনাক্ত করে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জুন) সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান