
আওয়াজ অনলাইন: ভারি বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে দেশের বিভিন্ন জেলার নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলের জমি। বিশুদ্ধ পানি, খাবারসহ দুর্ভোগে নদী পাড়ের মানুষ।
পাহাড়ী ঢলে প্রতিদিনই বাড়ছে পানি। সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বাড়ায় দুর্ভোগে স্থানীয়রা
জেলার ঘোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাছের ঘের, ফসলি জমি নিয়ে শংকায় স্থানীয়রা ।
পানি বৃদ্ধি অব্যাহত আছে উত্তরের তিন জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায়।
লালমনিরহাটে ডুবেছে রাস্তাঘাট, তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দি ৫ উপজেলার অন্তত ৫ হাজার পরিবার।
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানিও বাড়ছে। উলিপুর ও সদর উপজেলার চরাঞ্চলের ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।
গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।
সিরাজগঞ্জে যমুনার পানিবৃদ্ধির সাথে বেড়েছে ভাঙনও। এনায়েতপুরের চাঁনপুর, ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, পাড়া মোহনপুর ও হাঁট পাচিলে নদীর ভাঙনে বিলিন হচ্ছে ঘর-বাড়ি। ডুবে গেছে রাস্তাঘাট।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক