হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার ধুনটে হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ার ধুনটে হত্যা মামলার আসামি গ্রেফতার

এম এ রাশেদ: বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত জের ধরে হাফিজার রহমান (৭২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে আলমগীর হোসেন মহুরী (৩৩) কে গ্রেফতার করেছে সিআইডি। 
মঙ্গলবার (২০ই জুন) বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে। ধুনট সাব- রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের  হটিয়ারপাড়া গ্রামের মৃত ঘেতা ফকিরের ছেলে।

জানা যায়, উপজেলার ছোট চাপড়া গ্রামের হাফিজার রহমানের সঙ্গে ৫০ শতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে হটিয়ারপাড়া গ্রামের শাহিনুর রহমানের পাল্টাপাল্টি মামলা চলছিল। মামলায় আদালত থেকে নিজের পক্ষে রায় পান হাফিজার রহমান। শাহিনুর এ আদেশ উপেক্ষা করে গত ২০২১ সালের ২৬ ডিসেম্বার শনিবার সকাল ১১টার দিকে লোকজন নিয়ে ওই জমিতে হালচাষ শুরু করেন।

হাফিজার ও তাঁর লোকজন এতে বাধা দেন। এর এক পর্যায়ে মারপিটে উভয় পক্ষের লোকজন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় চান মিয়া ও হাফিজার নামের দুজনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাফিজারের অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৭ ডিসেম্বার রোববার সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরে ২৮ ডিসেম্বার মঙ্গলবার নিহতের ছেলে রাঙ্গা মিয়া বাদি হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার আসামি হিসেবে আলমগীর মহুরী কে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
মামলার বাদি রাঙ্গা মিয়া রিপোর্টে উল্লেখ আছে মর্মে জানান, প্রতিপক্ষের আঘাতের কারনেই তার বাবার মৃত্যু হয়েছে বলে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে কেউ পালাতক রয়েছে আবার কেউ জামিনে রয়েছে বলে তিনি এক প্রশ্নের জবাবে জানান।

বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের উপ-পরিদর্শক আজিমুল হক জানান, গত ২০২১ সালের একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহার ভুক্ত আসামি হিসেবে ধুনট সাব-রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে মঙ্গলবার আলমগীর কে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!