হোম » অন্যান্য বিভাগ » কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিক নাদিম হত্যা  কারীদের ফাসির দাবীতে মানববন্ধন  

কুড়িগ্রামের রৌমারীতে সাংবাদিক নাদিম হত্যা  কারীদের ফাসির দাবীতে মানববন্ধন  

কুড়িগ্রাম প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার জড়িত আসমাীদের ফঁাসির দাবীতে এক মানববন্ধন করেছেন রৌমারীর সকল সাংবাদিবৃন্দ। গতকাল সোমবার (১৯জুন) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি এসএম সাদিক হোসেন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহ আ: মোমেন, করতোয়া প্রতিনিধি শওকত আলী মন্ডল, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলতাফ হোসেন, জবাবদিহি প্রতিনিধি শফিকুল ইসলাম, সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান,  ভোরের কাগজ প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, শিক্ষা ডটকম এর প্রতিনিধি সাখওয়াত হোসেন সাখা, বুলেটিন প্রতিনিধি হাসাুনজ্জামান আংগুর,  তথ্যধারা প্রতিনিধি সাইফুল ইসলাম, মিন্টু মিয়া, লিটন সরকার, শাকিল আহমেদ, আব্দুল কাইয়ুম, নাজমুল আলম, আবু তৈয়বুর রহমান আকাশসহ স্থানীয় সর্বস্তরের জণগণ।মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম শেষে দোষীদের ফাঁসির দাবী করছি।
এছাড়াও বাকি আসামী দ্রুত গ্রেফতার করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন ও আইসিটি মামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
উল্লেখ্য, গত বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হন একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!