
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জমে উঠেছে কোরবাণীর হাট। দুর দুরান্ত থেকে কোরবাণীর পশু নিয়ে ক্রেতা-বিক্রেতা আসে কোলার হাটে।
এই উপজেলায় দুটি গরু ছাগল কেনাবেচার হাট রয়েছে। তার মধ্যে বৃহৎ হাট হচ্ছে কোলা, অপরটি গোবরচাঁপা হাট। কোরবাণীর পশু বেচাকেনায় অতিরিক্ত টোল আদায় প্রক্রিয়া নিয়ে সক্রিয় হয়ে উঠে হাট ইজারাদার।
সরজমিনে তথ্য সংগ্রহকালে গত শুক্রবার কোলার হাটে দেখা যায় গরু প্রতি টোল নেওয়া হচ্ছে ক্রেতার নিকট থেকে সাড়ে ৫শত টাকা, সরকারি রেট ৫শত টাকা এবং বিক্রেতার নিকট থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা। রশিদ দেওয়া হচ্ছে তাতে লেখা থাকছে কোরবাণীর পশুর মুল্য কিন্তু লেখা থাকছে না টোলের রেটের পরিমান। ছাগলের সরকারি রেট ২শত টাকা, টোল নেওয়া হচ্ছে ৩শত টাকা এবং বিক্রেতার নিকট থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা। ছাগল কেনাবেচার ক্ষেত্রেও রশিদে মুল্য লেখা থাকলেও টোল নেওয়ার
পরিমান লেখা থাকছে না।
ঝাড়ঘড়িয়া গ্রামের জাহিদ হাসান জানায় ৩৮ হাজা ৫শত টাকা দিয়ে একটি গরু কিনেছে, টোল নিয়েছে সাড়ে ৫শত টাকা এবং
বিক্রেতার কাছ থেকে নিয়েছে ৫০ টাকা। কতটাকা টোল নিচ্ছে তা রশিদে উল্লেখ করছে না। বলরামপুর গ্রামের আইজুল জানায় ৮হাজার ৩শত টাকা দিয়ে একটি খাসি ছাগল কিনেছে টোল নিয়েছে ৩শত টাকা।
বিক্রেতা জানায় তার কাছ থেকে নিয়েছে ৫০ টাকা। হাটের ভিতর ব্রেঞ্চ ও চেয়ার নিয়ে বসে রশিদ লিখছে টোল আদায়কারি। নাম পরিচয় দিতে আগ্রহী নয়। রশিদে টোলের পরিমান লেখা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন হাট ইজারনাদার যেভাবে আদেশ করেন সেভাবে কাজ করা হয়।
বিক্রেতার নিকট থেকে ৫০ টাকা করে কেন হয় জানতে চাইলে সে জানায় ওটা আমাদের রশিদ লেখার ফি। পাশে দাড়িয়ে থাকা আদায়কারির একজন সহকারী জানায় ৫০ টাকার মধ্যে ৩০ টাকা নিবে ইজারাদার আর ২০ টাকা পাবে রশিদ লেখুনি। হাট ইজারাদারে পার্টনার ফেরদৌস হোসেন আগেই বলেছেন সরকারি নীতিমালা কাগজে লেখা থাকে ঐ নীতিমালা ব্যাস্তবে প্রয়োগ হয় না।
আজ সোমবার গরু ছাগলের হাট বসবে উপজেলার গোবরচাঁপা হাটে। কোলা হাটের তুলনায় আরো বেশী অতিরিক্ত টোল আদায় করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে নওগাঁ জেলা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান অতিরিক্ত টোল আদায় বন্ধে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান