হোম » অন্যান্য বিভাগ » ভেড়ামারায় তথ্যকেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত 

ভেড়ামারায় তথ্যকেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত 

জাহিদ হাসান: “শেখ হাসিনার সহায়তায়, তথ্য আপা পথ দেখায়” এ স্লোাগান নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা তথ্যকেন্দ্রের ৮৩ তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৮ই জুন) সকালে বাহিরচর ইউনিয়ন বারোদাগ ফেরিঘাট পাড়ায় ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থায় চেয়ারম্যান মোছাঃ বলাকা পারভীন স্বপ্না, ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা মোছাঃ তানিয়া খন্দকার, বাহিরচর ইউপির সদস্য মোঃ আসাদুজ্জামান কচি সহ তথ্যকেন্দ্রের স্টাফবৃন্দ।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে তথ্য আপা। এছাড়াও আইন, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন ও তথ্য আপাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!