
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় রেজাউল (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আফতাবের ছেলে।
গৃহবধু বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। রবিবার ভোর রাতে বনানী এলাকা থেকে আসামি রেজাউল কে গ্রেফতার করে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন বুধবার রাত্রি সাড়ে ৯ টার দিকে ওই গৃহবধূর স্বামী তার বউকে বাসায় রেখে ঔষুধ কেনার জন্য স্থানীয় ফার্মেসীর দোকানে যায়।
তার একটু পরেই বিদ্যুৎ চলে গেলে,ওই গৃহবধূ নিজের মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে প্রকৃতির কাজে বাহিরে বের হয়। ফিরে এসে মোবাইলের লাইট নিভিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে।
কোন কিছুর শব্দের কারনে সে বুঝতে পারে তার অজান্তে ঘরে কেউ প্রবেশ করেছে। তখন ওই গৃহবধূকে শ্লীলতাহানী করে ঘরে প্রবেশকারী ওই ব্যাক্তি। তৎক্ষনাৎ গৃহবধূর ডাক চিৎকার ও কারেন্ট চলে আসায় রেজাউল (৩২) নামের ব্যাক্তিকে চিনতে পারে এবং ওই ব্যাক্তির পরনে থাকা লুঙ্গি টেনে ধরে গৃহবধূ।
পরে লুঙ্গি, পায়ের সেন্ডেল ও মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায় রেজাউল। এ ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা অমিত বিশ্বাস জানান, গৃহবধূ কর্তৃক মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে বগুড়ার বনানী এলাকা থেকে আসামি রেজাউল কে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল