
মো: রিমন চৌধুরী:নীলফামারী জেলার ডোমার উপজেলায় মেঘনা রানী(৩০) নামে এক গৃহবধুকে হত্যার দায়ে স্বামী নির্মল চন্দ্র রায়কে(৩৫) গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।
নির্মল চন্দ্র রায় আঠিয়াবাড়ী মাস্টারপাড়া এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে। সকাল সাতটার দিকে পারিবারিক কলহে নিজ বাড়িতে মেঘনা রানীকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নির্মল।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ বছর আগে উপজেলার বামুনিয়া ইউনিয়নের সচিন চন্দ্র রায়ের কন্যা মেঘনার সাথে নির্মলের বিয়ে হয়। দির্ঘদিন থেকে তাদের পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকাল সাতটার দিকে তাদের ঝগড়া বাধলে নির্মল ঘরের মেঝেতে মেঘনার গলা চেপে ধরে। এতে মেঘনার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। নির্মল মেঘনার মরদেহ বিছানার উপর তুলে কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের থেকে খবর পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে অভিযান চালায় ডোমার থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়িরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, মৃতদেহ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর হয়েছে। মামলা ও আসামী আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার