
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বাগবাটি ইউনিয়নের উত্তর আলোকদিয়ার গ্রামের নুরুল ইসলামের ছেলে মিলন শেখ (৩০), একই ইউনিয়নের হরিনা গোপাল গ্রামের কফিল উদ্দিনের ছেলে লিটন শেখ (৩২) ও বাগবাটি গ্রামের মৃত গেদা হালদারের ছেলে শ্রী সুভাল হালদার (৪০)।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে ওসি হুমায়ুন কবির বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের সোমবার গভীর রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের উত্তর আলোদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ও ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে এই মাদক কারবারীরা তাদের নিজ বাড়িতে মাদক রেখে বিভিন্ন কৌশলে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলায় সরহরাহ করে আসছিলেন।
এঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামত হয় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান