
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো.মফিজ (৩০)। সে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পাঠানতলা গ্রামের মৃত শাহাজাহানের ছেলে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের পাঠানতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা। তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠানতলা গ্রামের মাদক কারবারি মফিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সে একটি পরিত্যক্ত ঘরে মাতাল হয়ে ঘুমিয়ে ছিল।
এসআই আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ