হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় ভুয়া ইউএনও পরিচয়ে অর্থ আত্মসাতকারী চক্রের দুই ব্যক্তি গ্রেফতার

বগুড়ায় ভুয়া ইউএনও পরিচয়ে অর্থ আত্মসাতকারী চক্রের দুই ব্যক্তি গ্রেফতার

এম এ রাশেদ: বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইউএনও পরিচয়ে অর্থআত্মসাতকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১২ জুন) ভোর চারটার দিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গাছাবাড়ি পশ্চিমপাড়া এলাকার এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা ইউপজেলার গাছাবাড়ি গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে মো. তুহিন মিয়া (৩৫) ও ১৬ বছরের এক শিশু।

বগুড়া জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে ইউএনও, ম্যাজিষ্ট্রেট, পুলিশ অফিসার, সচিব সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মোবাইল ফোনে সাধারণ মানুষের নিকট থেকে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!