
এম এ রাশেদ: বগুড়ায় ৭৮ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হইতে ঢাকা গামী ১ টি যাত্রিবাহী বাসযোগে আরোহী সেজে একজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে।
এই গোপন সংবাদের ভিত্তিতে (১০ই জুন)১২, সিপিসি-৩ বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন গোকুল বাজারের উত্তর পার্শ্বে বিসমিল্লাহ হোটেল এর সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ শরিফুল ইসলাম সবুজ (২৯), পিতা- মোঃ মতিউর রহমান, সাং- তালুক হারাটি সরকারটারী, থানা- সদর, জেলা-লালমনিরহাট’কে ৭৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ২টি সীম ও নগদ ১,০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান