
এম এ রাশেদ: বগুড়ার র্যাব-১২ সিপিসির আভিযানিক দল অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১১ই জুন) রাতে বগুড়া শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোছা. আসমা (২৮)। তিনি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার বিল হাসলা মরুপাড়া গ্রামের আলম ফকিরের স্ত্রী।
রবিবার (১১ই জুন) দুপুরে র্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরো জানান, তিনি ১৯৯৮ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তিনি কৌশলে দেশে ও বিদেশে আত্মগোপন করে ছিল। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান