
আওয়াজ অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১২টি আবাসিক হলে আংশিক বর্ধিত কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নতুন নেতৃত্বে এসেছেন মোট ১২৬ জন।
গতকাল সোমবার (৫ জুন) রাতে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনে থাকা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, স্যার এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, ফজলুল হক মুসলিম হক হল ও অমর একুশে হলে আংশিক বর্ধিত কমিটি প্রকাশ করা হলো।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২