হোম » অন্যান্য বিভাগ » মেট্রোরেলের সূচিতে আজ থেকে দুই পরিবর্তন

মেট্রোরেলের সূচিতে আজ থেকে দুই পরিবর্তন

আওয়াজ অনলাইন: দুই পরিবর্তন নিয়ে আজ (বুধবার) থেকে চলবে মেট্রোরেল। তার মধ্যে সাপ্তাহিক ছুটির মঙ্গলবারের বদলে শুক্রবার এবং অফিসগামী যাত্রীদের সুবিধায় সকাল আটটা থেকে আটটা পর্যন্ত চলবে মেট্রোরেল। 

এই সূচি কার্যকর হবে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত।

গত ১৮ মে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

সে সময় ডিএমটিসিএল এমডি বলেন, আমরা আগেই বলেছি মেট্রোরেলের চলাচলে ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করবো। জনগণের চাহিদা বিবেচনায় নতুন সময়সূচিতে চলবো।

তিনি জানান, মেট্রোরেলের নতুন সময় অনুযায়ী সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করা হবে। এসময় প্রতি ১০ মিনিট পরপর ট্রেন ছাড়বে।

বেলা ১১টার পর থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল তিনটা পর্যন্ত। পরের তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ছয়টা এক মিনিট থেকে ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত আটটা পর্যন্ত।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!