
কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে ভারতীয় ৩৭ বোতল ফেন্সিডিলসহ আমজাদ হোসেন (৩০) কে আটক করেছে রৌমারী থানার পুলিশ।
সোমবার (২৯মে)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আমজাদ হোসেন নওদাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ,২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারনির ১৪(খ) ধারায় রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং ১৯ । রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ফেন্সিডিলসহ আমজাদকে আটক করা হয়। পরে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য