হোম » অন্যান্য বিভাগ » সান্তাহার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

সান্তাহার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড মেম্বার ইমদাদুল হক, ৯নং ওয়ার্ড মেম্বার শাহিন, ৭নং ওয়ার্ড মেম্বার সাইদুল, ৮নং ওয়ার্ড মেম্বার সমাজ খাঁন, ৫নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রঞ্জু, ৬নং ওয়ার্ড মেম্বার ফেরদৌস কবিরাজ, ২নং ওয়ার্ড মেম্বার নাজিমউদ্দীন, ১,২,৩ সংরক্ষিত মেম্বার পিংকি, ৭,৮,৯ সংরক্ষিত মহিলা মেম্বার লুৎফুনেছা লাভলী প্রমুখ।

ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

এতে ১২ লক্ষ ৫৯ হাজার টাকা সম্ভাব্য আয় ও ১ কোটি ৮২ লক্ষ ৮৯ হাজার ১’শ ৪১ টাকা ব্যয় ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!