
তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাঙ্গার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন ২৭.০৫.২০২৩ তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকায় আলমডাঙ্গা থানা আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তিনি অফিসার ও ফোর্সের সাথে থানা অধিক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন। তিনি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য ও চোরাচালান পন্য উদ্ধার, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ ও আত্মহত্যা বন্ধে করনীয় নির্ধারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স নির্দেশিত জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবি স্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সভা/উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, তিনি আলমডাঙ্গা থানার মুলতবী মামলা সিডিএমএস-এ এন্ট্রি কার্যক্রম পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অফিসার ও ফোর্স যারা নিরলসভাবে কাজ করেছেন তাদেরকে কাজের পুরস্কার স্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান