
এইচ এম রুহুল কাদের: চকরিয়া উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ড থেকে ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দকৃত এক লক্ষ চব্বিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গৃহ মেরামত,কর্মসংস্থান, ও ব্যবসাসহ বিভিন্নজনের আবেদনের প্রেক্ষিতে সর্বমোট ৩৩ জন উপকারভোগীদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয় । ৪ জনকে ছাগল, ১জনকে সেলাই মেশিন ও ২৮ জনকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ।
২৪মে (বুধবার) বিকাল ৪টায় চকরিয়া উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলার সুপারভাইজার মাওলানা মোহাম্মদ আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, কেয়ারটেকার মীর মোশারফ হোসেন, মাওলানা তাজুল ইসলাম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ