
শেরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ আরো ১২ জনের বিরুদ্ধে শেরপুরে আরো একটি মামলা হয়েছে৷ আজ ২৪ মে দুপুরে শেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এসময় আদালত মামলাটি আমলে নিয়ে শেরপুর সদর থানায় একটি পুলিশ কেস হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।

সরকার দলীয় পিপি চন্দন কুমার পাল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার বাদী আনোয়ারুল হাসান উৎপল বলেন, একজন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। আমরা এ বিষয়ে বিচার বিভাগের সুষ্ঠ বিচার প্রত্যাশা করি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা