হোম » অন্যান্য বিভাগ » নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে চালক নিহত

নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে চালক নিহত

আওয়াজ অনলাইন: নেত্রকোনার কলমাকান্দায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেলে চালক ইয়াছিন মিয়া (১৭) নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ মে) ভোরে উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াছিন উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার ভোরে পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনতে লরি নিয়ে বাড়ি থেকে বের হন ইয়াছিন। পথে হরিপুর গ্রামের সড়কে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইয়াছিন মিয়ার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!