
জয়পুরহাট প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ সভাপতি এসএম সোলায়মান আলী, সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, জাহিদুল আলম বেনু, মহসিন আলী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ অন্যান্যরা।
সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তরা।
মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতার্কমীরা অংশ নেয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা