
আওয়াজ অনলাইন: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ (২২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সকল জেলা-মহানগর, উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা